নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক জনকে গ্রেফতার। (২১ নভেম্বর) দিবাগত রাতে এনআই অ্যাক্টের মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৬৬,৩০৩ টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ রুমান শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি মোঃ রুমান শেখ নড়াইল জেলার সদর থানার বাগডাঁঙ্গা গ্রামের ওসমান শেখের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *