এস চৌধুরী প্রতিবেদন :- বাংলার স্বাধীনতার জন্য জীবনদানকারী প্রথম শহীদ বীর- বাংলার স্বাধীনতার শীর্ষ মুক্তিযোদ্ধা- বাংলার স্বাধীনতার প্রধান নেতা- বাংলার পিতা- বাংলার জান প্রাণ- নবাব সিরাজউদ্দৌলা।
বাংলার প্রিয়জন নবাব সিরাজউদ্দৌলাকে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ ( জন্মঃ-১৯ সেপ্টেম্বর ১৭২৭ ইং; শাহাদাৎঃ- ২ জুলাই ১৭৫৭ ইং ) করেছে দেশপ্রেমি বাংলা ভাষী মুসলিম জাতি।
১৯ সেপ্টেম্বর ২০২৬ ছিল বাংলার দেশপ্রেমিক সন্তান নবাব সিরাজউদ্দৌলার ২৯৯ তম শুভ জন্মদিন। দেশব্যাপী বাংলা ভাষী মুসলিম জাতি শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করেছে বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলাকে।
নবাব সিরাজউদ্দৌলা ১৭২৭ সালের ১৯ সেপ্টেম্বর তৎকালীন দু’বাংলার রাজধানী মুর্শিদাবাদে জন্মগ্রহণ করে বাংলাকে আলোকিত করেন, তাইতো তিনি আজো বাংলার সকল হৃদয়ের জান প্রাণ।
নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ ও ঢাকা বিভাগীয় সমিতির উদ্যোগে নবাবের জন্ম উৎসব আলোচনা সভাকে (২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং) আলোকিত করেন আপনাদের আপনজন বাংলার আপনজন “ সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আব্বাসউদ্দৌলা ” ( নবাব সিরাজউদ্দৌলার সন্তান ৯ম রক্তধারা প্রজন্ম ; চেয়ারম্যান- নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ ; সম্পাদক- সাপ্তাহিক পলাশী ); সাংবাদিক ফাইজুল ইসলাম ( দৈনিক ইত্তেফাক) ; মুহাম্মদ শাহ আলম (সাধারণ সম্পাদক ঢাকা বিভাগীয় সমিতি) ; ছাত্রনেতা শেখ স্বাধীন ; সাংবাদিক অভি চৌধুরী, গায়ক শিমুল হাসান সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ঢাকার পল্টনে দৈনিক ভোরের সময় পত্রিকার কার্যালয়ে নবাব সিরাজউদ্দৌলার ২৯৯তম জন্মবার্ষিকী পালন করলো নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ। নবাব প্রজন্ম আব্বাসউদ্দৌলার উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে কেক কেটে নবাব সিরাজউদ্দৌলাকে স্মরণ করা হলো হৃদয়ের গভীরতায়।
দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফাইজুল ইসলাম বলেন, আমরা আগামী বছর জাকজমভাবে ৩০০ তম শুভ জন্মবার্ষিকী পালন করবো ইনশাআল্লাহ। এ উপলক্ষে ছোটদের নবাব সিরাজউদ্দৌলা বা নবাব সিরাজউদ্দৌলার শৈশবকাল নামে একটি বই বা সংকলন প্রকাশের পথে, নবাব প্রজন্ম আব্বাসউদ্দৌলা এ বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করছেন।
সৌভাগ্যের বিষয় হলো নবাবের শুভ জন্মবার্ষিকী অনুষ্ঠানে লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম ও একই দলের শীর্ষস্থানীয় নেতা মো. আবদুল্যাহ নোমান নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদের সদস্য হযে দেশপ্রেমী সিরাজউদ্দৌলা প্রজন্ম আলি আব্বাসউদ্দৌলার ইতিহাস ঐতিহ্য ভিত্তিক দেশাত্মবোধক কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন।
আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ মুরুব্বিয়ানেরা বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়ে শুধু নবাব সিরাজউদ্দৌলা আব্বাসউদ্দৌলার প্রতি ভক্তি ও ভালেবাসার টানে হাজির হয়েছে।
নতুন সদস্য হলেন দৈনিক বিজনেস ফাইলের সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব অভি চৌধুরী ও ছাত্রনেতা শেখ রয়েল মো. স্বাধীন। তারা প্রত্যেকে চমৎকার বক্তৃতা করেছেন।
অনুষ্ঠানের মধ্যমণি নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলার বক্তৃতাও ছিল আকর্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক। সব মিলে অনুষ্ঠান আশাতীত সুন্দর হয়েছে। ধন্যবাদ ঢাকা বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক জনাব শাহ আলমকে।
ছাত্রনেতা শেখ স্বাধীন বলেন, নবাব সিরাজউদ্দৌলার ২৯৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ, ঢাকা বিভাগীয় সমিতি ও বিজনেস টিভি আয়োজিত অনুষ্ঠানে, আমাদের প্রিয় নেতা,আপজন নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা চেয়ারম্যান, নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ, সম্পাদক- সাপ্তাহিক পলাশী এবং মহাসচিব নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ জনাব ফায়জুল করিম মহোদয়ের দেশপ্রেমী বক্তব্য চমৎকার ও শিক্ষনীয় ছিল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাব সিরাজ এবং নবাবজাদার শুভাকাঙ্ক্ষী গন।
ধন্যবাদ নতুন প্রজন্মের সিরাজউদ্দৌলা নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা -কে, তার প্রচেষ্টায় দেশপ্রেমীরা সাড়া দিয়ে আমাদের প্রিয় নবাবের জন্মবার্ষিকী উৎসবকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে তুলল। ধন্যবাদ সকলকে।