হিউম্যান রাইটস আর্ট মুভমেন্টের একটি হৃদয়স্পর্শী শিল্পিত পরিবেশনা

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা :  ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আর্ট ফেস্টিভাল: কুইন্স’ হয়ে গেল গত ১৮ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ নিউইয়র্ক এর কুইন্সের লং আইল্যান্ড সিটির কোর্ট স্কয়ার থিয়েটারে। ‘আ সেলিব্রেশন অব ইমিগ্রেশন’ নামে উপ শিরোনামের অনুষ্ঠানে একমাত্র বাংলাদেশী ছিলেন ড. নীলা জেরিন। তিনি প্রায় ১২ মিনিট কুচিপুড়ি নাচ পরিবেশন করেন। নীলা ড্যান্স একাডেমির ব্যানারে ড. জেরিনের কুচিপুড়ি পরিবেশনার শিরোনাম ছিল ‘অর্ধ নারীশ্বর’। এই নাচের মধ্য দিয়ে তিনি পুরুষ ও নারীর শক্তি ও ক্ষমতার সমতা ও অসীমত্বকে তুলে ধরেন পুরো শরীরের বহুমাত্রিক কোরিওগ্রাফের মধ্য দিয়ে। পুরো অন্ধকার থিয়েটারে কেবলমাত্র স্পটলাইটে টার্গেট করা নৃত্যশিল্পী গভীর নিমগ্নতায় শিব ও শক্তির প্রতিভূ হয়ে ওঠেন। দর্শকরা নিস্তব্ধ নিবিষ্টতায় তা উপভোগ করেন।ডিজিটাল অভিধান খুঁজুন ইমিগ্রান্টদের করুণ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে শুরুতেই এই সময়ের সিটিজেনশিপ টেস্টের অন্তর্নিহিত বিষয়টি তুলে ধরা হয় এ্যাবস্ট্রাক্ট আবহে। দেয়ালে ভেসে ওঠে আবছায়া ছবি, আর সামনে রোস্ট্রামে দাঁড়ানো এক তরুণী মাইক্রোফোনে কোনো কথা না বলে কেবল নিঃশ্বাসের শব্দ এবং গোঙানির মধ্য দিয়ে সম্পূর্ণ হরোর বা হরিফিক পরিবেশের অবতারণা করে।

আরো একটি পর্ব হৃদয় ছুঁয়ে যায়। এই পর্বটির নাম স্যাকরেড মাদার উইদিন। গান, আবৃত্তি ও অভিনয়ের মধ্য দিয়ে মারিকো শিবাতা বর্তমান সময়ের অবক্ষয় ও বেদনার গাথা তুলে ধরেন। তার হৃদয়স্পশীর্ হাই স্কেলের গান হুইটনি হিউস্টনের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল।

ইমিগ্রান্ট জীবনের নানামাত্রিক যন্ত্রণা ও নিপীড়নের প্রসঙ্গ তুলে এনে অন্য পরিবেশনার মধ্যে ছিল ড্যান্ডেলিওন, ইলা, মেরিলিন এন্ড দ্য মোকাম্বো।

শিল্পিত এবং হৃদয়ছোঁয়া সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার আর্ট ফেস্টিভ্যালটি ছিল মন খারাপ করা কর্মসূচী।এই অনুষ্ঠানের আয়োজক হিউম্যান রাইটস আর্ট মুভমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *