নাটোরের সিংড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় মোছাঃ মনিরা খাতুন (২৩)নামে নামে এক গৃহবধূর সিলিং ফ্যানের সাথে লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে সিংড়া উপজেলার দূর্গাপুর বাজার এলাকায় (কচুয়া পাড়া) গ্রামের নিজ বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ উপজেলার সুকাশ ইউনিয়নের কচুয়া পাড়া গ্রামের মোঃ রবিন এর স্ত্রী।

গৃহবধুর ঝুলন্ত লাশটির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশটি উদ্ধার করে ও নিহত গৃহবধুর স্বামী মোঃ রবিন কে প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসমাউল হক বলেন, বিষয় টি জানার পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ও নিহতের স্বামী মোঃ রবিন কে থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *