বদলগাছীতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি, লক্ষাধীক টাকা লুট

আবু সাইদ বদলগাছীঃ নওগাঁর বদলগাছীতে প্রকাশ্য দিন দুপুরে দোকান ঘরের তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২২ নভেম্বর শুক্রবার দুপুর পৌনে দুইটার সময় উপজেলা সদর জনগুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড় থেকে সামান্য ১ শত গজ দুরে অবস্থিত বদলগাছী-মাতাজী রোডে সুবা প্রসাধনী দোকানে।

জানা যায়, ঘটনার দিন সুবা প্রসাধনীর মালিক ফজলে রাব্বী সকালে এসে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত দোকানে থেকে বিকাশ, নগদ ও ফ্লেক্সিলোডের লেনদেন করে ক্যাশ বাক্সে প্রায় লক্ষাধীক টাকা রেখেই মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যায়। এর ফাঁকে দুপুর অনুমানিক পোনে ২ টার সময় মটর সাইকেল যোগে হেলমেট পরে দুই জন লোক এসে দোকানের সামনের দরজার সাটারিং এর গেটের তালা কেটে ১ জন ভিতরে প্রবেশ করে। এ সময় অপর ১ জন দোকানের বাহিরে মেইন রাস্তার পাশে অবস্থান করছিল। দোকানের ভিতরে প্রবেশকারী ব্যাক্তি মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে লক্ষাধীক টাকা চুরি করে নিয়ে ওই দুই ব্যাক্তি মটরসাইকেল যোগে পালিয়ে যায়। জুম্মার নামাজ শেষে দোকানের মালিক ফজলে রাব্বী দোকানে এসে গেটের সাটারিং এ তালা নেই দেখতে পায়। অতপর দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তার দোকানের সিসি টিভি ফুটেজ দেখে সে নিশ্চিত হয় দুই জন ব্যাক্তি মোটর সাইকেল যোগে এসে তার দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা চুরি করেছে।
এ ঘটনায় সুবা প্রসাধনীর মালিক ফজলে রাব্বী ওই দিন বিকেলে থানায় অভিযোগ করেছেন। থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি টিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। শিগ্রহ তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশের তৎপরতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *