নিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কালের সংবাদ আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে।

দেশটির কেরমাডেক দ্বীপপুঞ্জে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরতা। শক্তিশালী ওই ভূমিকেম্পর কয়েক মিনিটের ব্যবধানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

শক্তিশালী ওই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকার লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ। পরে বেশ কিছু সময় পর্যবেক্ষণ শেষে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএএমএ) কোনো সুনামির শঙ্কা নেই বলে আশ্বস্ত করে।

প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতি বা প্রাণহানির তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

উল্লখ যে, গত ১৬ মার্চ একই দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় সুনামি সতর্কতা জারি করা হয়, যা কিছু সময় পর তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *