মোঃ সহিদুল ইসলাম ( মুকুল),কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারামপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদ ফজলুল হক ফজল (৩৫-তম) চেয়ারম্যান ও মরহুম রফিকুল ইসলাম শ্যামল (৬ষ্ট) মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় উক্ত স্বরণসভা স্মৃতিচারণ ইফতার ও দোয়ার মাহফিল।
ফজলুল হাফ ফজল চেয়ারম্যানের পুত্র ডক্টর সাইফুল ইসলাম রিকেটের সভাপতিত্বে এবং ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাজাহান আলী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীমের সার্বিক তদারকিতে অনুষ্ঠিত স্মরণ সভা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -১, দৌলতপুর আসনের সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এবং এলাকার শত শত গণমান্য ব্যক্তিবর্গ।