নিজ তহবিল থেকে শার্শা উপজেলার ৩২ টি পূজামন্ডপে আর্থিক অনুদান দিলেন আশরাফুল আলম লিটন

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপল্েয প্রতি বছরের মতো এবারও যশোরের শার্শা উপজেলার শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানার মোট (৩২) টি পূজামন্ডপে মঙ্গলবার নিজ তহবিল থেকে আর্থিক অনুদান ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক দেশশ্রেষ্ট মেয়র সফল মেয়র আশরাফুল আলম লিটন।

আশরাফুল  আলম লিটন বলেন ভারতীয় উপমহাদেশে যে সৌহার্দ্য ও সম্প্রীতির নজির রয়েছে তা পৃথিবীর আর কোন দেশে নেই।  তিনি আরও বলেন আমাদের এই সৌহার্দ্য সম্প্রীতি শান্তি বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে।  অতিতের ন্যায় আগামীতেও  বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে স্বস্তি শান্তি উন্নয়নের স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কার পে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আশরাফুল আলম লিটন বলেন আগামী জাতীয় নির্বাচন উপল্েয সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য পূজা উদযাপন পরিষদ ও উপস্থিত নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

এসময়  উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আহসান উল্লাহ মাষ্টার,শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আজম, শার্শা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম. আজিবর রহমান,শার্শা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ শার্শা উপজেলা শাখার আহবায়ক শেখ কোরবান আলী,শার্শা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সরোয়ার, শার্শা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাধন কুমার গোস্বামী, বেনাপোল পৌরসভার ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস ভূঁইয়া,শার্শা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাহেব আলী, শার্শা উপজেলা যুবলীগের সদস্য সাহেব আলী, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুজ্জামান কবির,শার্শা উপজেলা শ্রমিকলীগের সদস্য শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা কাজী আল আমিন,বেনাপোল পৌর ছাত্রলীগ নেতা ইয়ানুর রহমান হৃদয় ও শার্শা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব হাসান বাপ্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *