নিয়ামতপুরে রাস্তা পাকাকরনের কাজ উদ্বোধন

জাকির হোসেন, নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বাতপাড়া- কোচঁপাড়া  সড়কের বালিচাঁদ মাদ্রাসা থেকে ৫শ মিটার রাস্তা ৩৭ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যায়ে পাকাকরণের কাজ উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায়  মাদ্রাসার সামনে থেকে এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উদ্বোধন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, শেখ হাসিনা সরকার যতোদিন থাকবে দেশে উন্নয়ন হতে থাকবে। প্রধান মন্ত্রীর উদ্যােগ গ্রাম হবে শহর, এজন্য নিরলোস ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের নেতা খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। খাদ্য মন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবার কাছে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *