নিয়ামতপুরে মাসিক সভা, চেক ও বাদ্যযন্ত্র বিতরণ

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
মাসিক সভার পরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ক্যান্সার রোগীদের জন্য ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *