বেনাপোলে অসুস্থ বিএনপি নেতা ও সাবেক খতিবকে দেখতে গেলেন পৌর বিএনপি নেতৃবৃন্দ ​

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর বিএনপির অর্থ সম্পাদক আব্দুস সামাদ এবং বেনাপোল জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মজিদ মাওলানার শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাঁদের দেখতে ও কুশল বিনিময় করতে যান স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
​রোববার (২ জুলাই) বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি প্রতিনিধি দল অসুস্থ রোগীদের দেখতে যান। এ সময় নেতৃবৃন্দ তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন।
​এ সময় প্রতিনিধি দলে আবু তাহের ভারতের সাথে আরও উপস্থিত ছিলেন: বেনাপোল পৌর বিএনপি  সহসভাপতি নাসিমুল গনি বল্টু সাংগঠনিক  সম্পাদক,​আব্দুল আহাদ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম  ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর​সহ অন্যান্য স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ অসুস্থ রোগীদের পাশে থাকার এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *