শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় বাড়ির ভাড়াটিয়া কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে বাড়ি মালিকের অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে বাড়ির মালিক আলেফ (৪৫) ও কলেজ পড়ুয়া এক ছাত্রী (২৩) কে আটক করেছে থানা পুলিশ।
বাড়ির মালিক আলেফ এর স্ত্রী ও তার স্ত্রীর আগের পক্ষের মেয়ের দেওয়া তথ্যে তাদের দু’ জনকে আটক করা হয় বলে জানাগেছে। রবিবার ২ আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের ঘোষপাড়া বয়লার পট্টিতে এ ঘটনাটি ঘটে। এঘটনায় আটককৃত দু’ জনকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। আটককৃত বাড়িওয়ালা আলেফ মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে এবং কলেজ পড়ুয়া ছাত্রীর বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলার ধানতারা গ্রামে। জানা যায়, শনিবার বিকেলে আলেফ এর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নিয়ে বাড়িতে ওঠেন কলেজ ছাত্রী। ঐ ছাত্রী নওগাঁ সদরের একটি কলেজে পড়াশোনা করেন। রবিবার সকালে বাড়ির ভাড়াটিয়া ঐ কলেজ ছাত্রীর সাথে বাড়িওয়ালা আলেফ কে আপত্তিকর অবস্থায় দেখতে পান আলেফ এর স্ত্রী ও তার আগের পক্ষের মেয়ে। পরে স্থানিয়রা থানা পুলিশে খবর দিলে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের দু’ জনকে আটক করে থানা হেফাজতে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।