নিয়ামতপুর চার হত্যাকান্ডের ঘটনায় বাবা, দুই মেয়ে ও ভাগিনা পুলিশ হেফাজতে

জাকির হোসেন, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে চার হত্যাকান্ডের ঘটনায় নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০) ও ভাগিনা সবুজ রানাকে (২২), বোন ডালিমা, হালিমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হত্যাকান্ডে নিহিতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।

জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিষয়ে শিরিনার  সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছিল। পূর্বেও তাদের হত্যার জন্য হুমকি প্রদান করে আসছিল।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার জামাইয়ের বোন শিরিনা ও তাঁর সন্তান সবুজ আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে হত্যা করেছে। এর আগেও তাদের হত্যার জন্য চেষ্টা চালিয়েছে।

সুলতানার ভাই আজকের পত্রিকাকে বলেন, আমার বোনকে এরা বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। তাঁরা এর আগেও হত্যার চেষ্টা করেছে। আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।

এর আগে সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে পুলিশের সকল ইউনিট একযোগে কাজ করছে। খুব দ্রুতই এ হত্যাকান্ডর কারণ উদঘাটন করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *