মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, সাজাপ্রাপ্ত পরোয়ানা এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকাসহ বিভিন্ন অপরাধে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শার্শা থানাধীন বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে একটি টিম টেংরা গ্রামে অভিযান চালায়। এসময় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর আওতায় রুজুকৃত মামলার (মামলা নং-৩১) আসামি মোঃ নয়ন হাসান (১৯) ও মাসুদ রানাকে (১৯) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শার্শা থানা পুলিশের অপর এক অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ওমর ফারুক (৩৪) নামে একজনকে গোগা গ্রাম থেকে গ্রেফতার করেন, যার বিরুদ্ধে ৩টি সিআর সাজা ও ২টি সিআর পরোয়ানা সহ মোট ৫টি ওয়ারেন্ট ছিল।
এছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি শার্শার চান্দুরি ঘোপ গ্রামের রকম আলী শেখে এর ছেলে মোঃ আজগর আলী (৫৫) এবং রামচন্দ্রপুর গ্রাম থেকে জাকির হোসেন এর ছেলে মোঃ ইকবাল হোসেনকে (৩২) তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলার (ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড) তদন্ত প্রাপ্ত আসামি আলাউদ্দিন এর ছেলে মোঃ জামির সর্দারকে গ্রেফতার পুলিশ। এছাড়া ভোর রাতে শার্শার বেনেখড়ি গ্রামে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় মোঃ হুসাইন মন্ডল (৩৪) ও মোছাঃ সাবিকুন্নাহার (২৩) নামে দুইজনকে স্থানীয় জনগণের সহায়তায় আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে ২৯০ ধারায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
শার্শা শার্শা থানা ওসি মারুফ হোসেন বলেন জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।