জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে পানিহারা যুব উন্নয়ন শাপলা ক্লাবের উদ্যোগে নাইট শর্টপিচ্ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৪জানুয়ারি) সন্ধ্যায় রসুলপুর ইউনিয়নের পানিহারা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নিয়ামতপুর উপজেলা রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ ভেলু। এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়নের পরিষদের সদস্য আমব্রেরা,বিশিষ্ট ব্যবসায়ী জহির রায়হান (বাহাদুর) বাজার কমিটির সদস্য নয়াশরীফ সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ক্রিকেট টুর্নামেন্টর ভাষ্যকার মনিরুল ইসলাম বলেন , পানিহারা যুব উন্নয়ন শাপলা ক্লাব সুন্দর খেলার আয়োজন করেছে প্রায় হাজার লোকের সমাগম ছিল।’ এ বিষয়ে রসুলপুর ইউনিয়নের ( ইউপি) সদস্য আবুল কালাম আজাদ (ভেলু) জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। ক্রিকেট টুর্নামেন্টে নিয়ামতপুর একাদশ ২ উইকেট হাতে রেখে মাকলাহাট একদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ৫ হাজার ও ম্যান অফ দা ম্যাচ ছোট কাপ ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ৩ হাজার।