বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: সোমবার (৬ নভেম্বর) বগুড়া বেতগারি ফটকি ব্রিজ এলাকায় ঢাকা মহাসড়ক রোডে একটি পানিবাহী ট্যাংকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ট্যাংকার টি সড়ক সাচেক প্রকল্পের পানিবাহী ট্যাংক। গাড়ীর নম্বর ঢাকা মেট্রো-ড ১১-০৩৩৮।
চালক মোঃ হাফিজুর ইসলাম গাজী বলেন, গাড়ি থামিয়ে রাস্তা নির্মাণ কাজে পানি দিচ্ছিলাম। ১৫-২০ জন যুবক এসে সাইটে যেতে বলল এবং গাড়ীতে ককটেল ছুড়ে মারলে গাড়িতে আগুন ধরে যায়। অগ্নি সংযোগ ঘটিয়ে তারা তৎক্ষণিক স্থান ত্যাগ করে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে র্যাব জানান, অবরোধকে কেন্দ্র করে হচ্ছে চোরাগুপ্তা হামলা। মহাসড়ক গুলো তে কয়েকদল যুবক মোটরসাইকেল, অটোরিকশা ব্যবহার করে পেট্রোল বোমা হাতে নিয়ে গাড়িতে অগ্নি সংযোগ করছে এবং যাত্রীবাহী বাসগুলো ভাঙচুর করছে। এ বিষয়ে আমারা সতর্ক অবস্থানে আছি। যেকোন নাশকতা ঠেকাতে আমারা র্যাব, পুলিশ এবং বিজিবি সর্বদা প্রস্তুত।