বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ,পছন্দের লোকদের ডিলার নি‌য়োগ

আবু সাইদ বদলগাছীঃ   নওগাঁর বদলগাছীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারীর বিরুদ্ধে। নীতিমালা ভঙ্গ করে পছন্দের লোককে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি এমন অভিযোগ করেছেন ডিলারের জন্য আবেদন করা ভুক্তভোগী ব্যক্তিরা। এ বিষয়ে বঞ্চিত একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, অনিয়মের অভিযোগে গেলো ৭ অক্টোবর উপজেলার আটটি ইউনিয়নের ১৬ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের নিয়োগ বাতিল হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর নতুন ডিলার নিয়োগের আবেদন আহ্বান করা হয়। এতে ৬৬ জন আবেদন করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ২৭ জনের আবেদন বাতিল হয়ে যায় এবং ৩৯ জন বৈধতা পায়। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ১৫ জনকে ডিলার হিসেবে নিয়োগ দিয়ে তালিকা প্রকাশ করা হয়। ডিলার নিয়োগ দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলা সদরের চাংলা গ্রামের এস এম এনামুল হক (চমচম) বলেন, যাচাই-বাছাই করার পর আমার আবেদন বৈধতা পেয়েছে। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ শুনি ডিলার নিয়োগ হয়ে গিয়েছে। কিভাবে হলো আমি কিছু জানি না। তাই বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।
একই অভিযোগ করেন আব্দুল্লাহ ইবনে আজিজ। তিনি বলেন, সবকিছু বৈধ থাকা সত্ত্বেও আমি কেন নিয়োগ পেলাম না তা জানার জন্য সকাল থেকেই অপেক্ষা করছি। আমার জানামতে একাধিক বৈধ প্রার্থী হলে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ হবে। কিন্তু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বেচ্ছাচারিতার মাধ্যমে তার পছন্দের ব্যক্তিকে ডিলার নিয়োগ দিয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস নোটিশ মারফত  জানা যায়, বদলগাছী উপজেলাধীন ০৮ টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা- ২০২৪ এর আওতায় সরকার নির্ধারিত মূল্যে ডিলারের মাধ্যমে চাল বিক্রির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ০২ (দুই) জন করে মোট ১৬ (ষোল) জন ডিলার নিয়োগ করা হবে। আগ্রহী ব্যক্তিগণকে গত ২১/১০/২০২৪ খ্রি: তারিখ বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, বদলগাছী, নওগাঁ বরাবর আবেদন দাখিল করার জন্য বলা হয়।
নোটিশ মোতাবেক গত ২১ অক্টোবর ২৪ ইং তারিখ উপজেলার ০৮ টি ইউপির মোট ৬৬ জন খাদ্য বান্ধব কর্মসূচী ডিলারের জন্য আবেদন দাখিল করেন।
এরই ধারাবাহিকতায় ১২ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫ টায় নওগাঁর বদলগাছী খাদ্য নিয়ন্ত্রণ অফিস উপজেলার  আটটি ইউপির পছন্দের লোকদের খাদ্য বান্ধব   কর্মসূচীর ডিলার  নিয়োগ দেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে আরও জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচী নীতিমালা-২০২৪ মোতাবেক উপজেলা খাদ্যবান্ধব কমিটি, বদলগাছী, নওগাঁ এর ০৭/১১/২০২৪ খ্রি. তারিখের  ৪৫২ নং স্মারকের সুপারিশ এবং জেলা  খাদ্য বান্ধব কমিটি, নওগাঁ এর ১২/১১/২০২৪ খ্রি. তারিখের ১০২২ নং স্মারকের অনুমোদনক্রমে উপজেলার ০৮ টি ইউপির ১৫ টি ডিলার নিয়োগ করা হলো।
ইউপি ভিত্তিক ডিলার নিয়োগ হয়েছে ২ জন করে এর মধ্যে মিঠাপুর ইউপিতে ১ টি ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
সরিজমিনে ঘুরে একাধিক আবেদনকারীর সাথে কথা বললে তারা জানান, স্বচ্ছতার ভিত্তিতে নয় বরং অস্বচ্ছভাবে এবং পছন্দের মানুষদের ডিলার নিয়োগ দিয়েছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস।
জানা যায়, অনিয়মের অভিযোগে গেলো ৭ অক্টোবর উপজেলার আটটি ইউনিয়নের ১৬ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের নিয়োগ বাতিল হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর নতুন ডিলার নিয়োগের আবেদন আহ্বান করা হয়। এতে ৬৬ জন আবেদন করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ২৭ জনের আবেদন বাতিল হয়ে যায় এবং ৩৯ জন বৈধতা পায়। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ১৫ জনকে ডিলার হিসেবে নিয়োগ দিয়ে তালিকা প্রকাশ করে হয়। ডিলার নিয়োগ দেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলা সদরের চাংলা গ্রামের এস এম এনামুল হক (চমচম) বলেন, যাচাই-বাছাই করার পর আমার আবেদন বৈধতা পেয়েছে। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ শুনি ডিলার নিয়োগ হয়ে গিয়েছে। কিভাবে হলো আমি কিছু জানি না। তাই বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।
একই অভিযোগ করেন আব্দুল্লাহ ইবনে আজিজ। তিনি বলেন, সবকিছু বৈধ থাকা সত্ত্বেও আমি কেন নিয়োগ পেলাম না তা জানার জন্য সকাল থেকেই অপেক্ষা করছি। আমার জানামতে একাধিক বৈধ প্রার্থী হলে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ হবে। কিন্তু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বেচ্ছাচারিতার মাধ্যমে তার পছন্দের ব্যক্তিকে ডিলার নিয়োগ দিয়েছেন।
মিঠাপুর ইউনিয়ন আবেদনকারী এনামুল কবির এনাম বলেন, আমার সবকিছু বৈধ আছে।
আমার এলাকায় ১ টি নিয়োগ স্থগিত আছে। এই নিয়োগটি লটারির মাধ্যমে হলে কোন সমস্যা হতো না। গোপনে নিয়োগ মানে চুরি করার লক্ষণ।
সদর ইউপির আবেদনকারী মের্সাস,অপু ভ্যারাইটি স্টোর এর পরিচালক সাংবাদিক  মোঃ সারোয়ার হোসেন অপু বলেন, আমার জানামতে, আমার সবকিছু বৈধ। তবে বৈধ না অবৈধ সেই খাদ্য নিয়ন্ত্রণ অফিস আমাকে কিছুই জানায়নি। তবে লোক মারফত জানতে পারি গত মঙ্গলবার খাদ্য বান্ধব ডিলার নিয়োগ  তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদন কারীরা যদি জানতে না পারে কখন কিভাবে ডিলার নিয়োগ দেওয়া হলো। তবে কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে  ডিলার নিয়োগ করা হলো?
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী বলেন, নিয়মতান্ত্রিকভাবে কমিটির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে কেন নিয়োগ দিলেন না জানতে চাইলে তিনি জানান, কমিটি যাকে অধিকতার যোগ্য মনে করেছেন তাকে ডিলার নিয়োগ দিয়েছেন।অভিযোগের বিষয়ে তিনি বলেন, যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা বৈধ। এর বাহিরে কোন সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান মুঠোফোনে বলেন, কয়েকজনের নামে লিখিত অভিযোগ এসেছে। তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নি‌র্দেশ দি‌য়ে‌ছি। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার মুঠোফোনে বলেন, কয়েকজনের নামে অভিযোগ এসেছে। তাদের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *