বদলগাছীতে চেয়ারম্যান মেম্বারদের বহাল রাখার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আবু সাইদ বদলগাছী ঃ নওগাঁর বদলগাছীতে চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার (১৭ অক্টোবর) দুপুরে বদলগাছী সদরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন, আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল কবির পল্টন, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, ইউপি মেম্বার আনিছুর রহমান, হারুন অর রশিদ, মহিলা মেম্বার সাজেদা বেগম,শিমু আরা ও মনোয়ারা বেগম প্রমূখ। আলোচনা সভা শেষে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগণ তাদের স্ব-পদে বহাল রাখার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *