মো, এমদাদুল হক দুলু, বুরো প্রধান, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা, আধ্যাতিক সুফি সাধক ডাঃ আব্দুল হান্নান কলন্দর চিশতী (রহঃ) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মরহুমের দাফন অনুষ্টনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
জানা যায়, গত বৃহস্প্রতিবার (২০ শে জুন) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হান্নান নিজ বাসভনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি…..রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও ২ সন্তান, ছেলে বউ,নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী ও শিষ্য, ভক্ত রেখে গেছেন।
ডাঃ আব্দুল হান্নানকে গতকাল শুক্রবার বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজার নামাজ শেষে তার আধ্যাতিক সাধনালয় বদলগাছী উপজেলার কার্ত্তিকার গ্রামে অবস্থিত দরবার-ই কলন্দর প্রাঙ্গনে দাফন করা হয়। আধ্যাতিœক সুফি সাধক ডাঃ আবুল হান্নান কলন্দর চিশতী (রহঃ) দরবার-ই কলন্দর এর গদিনশিন পীর ছিলেন।