বদলগাছী দ্বীপগঞ্জ ছাত্র কল্যান সমিতির উদ্দোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী দ্বীপগঞ্জ ছাত্র কল্যান সমিতির উদ্দোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এই উপলক্ষ্যে শিবপুর হাইস্কুল কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো, গাজীউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মো, সাইদুর রহমান কেটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি মহিউল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান আলী, সাংবাদিক মো, এমদাদুল হক দুলু, শাহিনুর আলম, এস এম সামিউল ইসলাম, আলম হোসেন, ফিজুর রহমান, সানোয়ার হোসেন, সাংবাদিক খালিদ হাসান মিলু, এনামুল হক, নাজমুল হুদা, প্রমুখ। অনুষ্ঠানে ৮০ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *