বদলগাছীতে শিক্ষার্থীদের মেধা বিকাশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ব্যতিক্রমী উদ্যোগ

ছানোয়ার হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ই সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনটির সভাপতি অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক হাফিজার রহমানের সভাপতিত্বে ও দ্বীপগঞ্জ হাট জেরিন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক এবং সংগঠনটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাইদুর রহমান, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও মেধার বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিশু শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ১৯ টি কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার মোট ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *