বদলগাছীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ সোনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ২৬ আগষ্ট সোমবার দুপুর ১২টায় নওগাঁর বদলগাছী কেন্দ্রীয় মন্দির হতে বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে চৌরাস্তার মোড় হয়ে বদলগাছী কেন্দ্রীয় দূর্গা মন্দিরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে বদলগাছী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাবেক সভাপতির পতœী রূপশ্রী চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বদলগাছী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ফাল্গুনী চক্রবর্ত্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল প্রমূখ। শেষে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *