বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ইয়াকুব হোসাইন

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
বরগুনার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম এর  সভাপতিত্বে ২০ সেপ্টেম্বর বেলা এগারোটায় জেলার সকল পুলিশ অফিসারের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার, জনসেবা এবং সামগ্রিক কার্যমূল্যায়নে আমাকে আগষ্ট/২৬ মাসের জেলার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।  এ ছাড়াও
আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসাইন বলেন, এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমাদের থানা এলাকার সম্মানিত জনগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমাদের পুরো টিম বা পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফল। বিশেষ করে যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং সবসময় পাশে থেকেছেন, আপনাদের প্রতি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *