বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার লণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এগুলো জব্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারপাড়া গ্রামের মো. ইউনুস আলীর বাড়ির লোকজন সকালে গোয়ালঘর থেকে গরু বের করতে যান। এ সময় তারা ঘরের ভেতর একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতর লাল কসটেপ দিয়ে মোড়ানো তিনটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তারা তাৎণিকভাবে স্থানীয়দের সহায়তায় গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দেন।
খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিত্যক্ত অবস্থায় ব্যাগটিসহ ককটেলসদৃশ বস্তু তিনটি জব্দ করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। সকালে গরু বের করার সময় বস্তুটি তাদের নজরে আসে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।
বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।