হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা : বাংলাদেশি-আমেরিকান টেকনোলজি কমিউনিটি (BATC) গত ১৫ আগস্ট ২০২৬, বিদ্যমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং আগামী ৯০ দিনের মধ্যে নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে একটি কনভেনিং কমিটি গঠন করেছে।
সংগঠনের কার্যক্রমে দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা, সাবেক সভাপতির মাধ্যমে সদস্যদের মধ্যে যোগাযোগের সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, সংগঠনের কোনো কার্যকর গঠনতন্ত্র না থাকা এবং আইনগত নিবন্ধনের ঘাটতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সাবেক নির্বাহী কমিটির সাত সদস্যের মধ্যে ছয়জন—সাধারণ সম্পাদক মো. শোহেল হোসাইন, সহ-সভাপতি রায়ান তাজ, সহ-সভাপতি ড. মোহাম্মদ সাফি, কোষাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেমেল রশীদ এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান—আরও ১২ জন নিবন্ধিত সদস্যের সঙ্গে একটি জরুরি সভায় মিলিত হন।
সভায় উপস্থিত ছয়জন নির্বাহী সদস্য এবং অন্যান্য নিবন্ধিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, নতুন গঠনতন্ত্র প্রণয়নের পর একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য কনভেনিং কমিটিকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করা হবে। একই সিদ্ধান্তের মাধ্যমে পূর্ববর্তী নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয় এবং সাবেক সভাপতি – মিজান চৌধুরীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে বাপসনিউজকে সংশ্লিষ্টরা জানিয়েছেন ।
বাংলাদেশি-আমেরিকান টেক কোলিশন (BATC) কনভেনিং কমিটির কনভেনর হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ড. আবু সালেহ ও কনভেনিং কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তারিকুল ইসলাম।BATC দৃঢ়ভাবে বিশ্বাস করে, অন্তর্বর্তীকালীন এই নেতৃত্বের অধীনে সংগঠনের প্ল্যাটফর্ম তার মিশন ও ভিশনকে পুনরুজ্জীবিত করবে, সদস্যদের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশি-আমেরিকান প্রযুক্তি কমিউনিটির স্বার্থকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।
সভায় আরও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, কনভেনিং কমিটি মোট ৫ সদস্যের সমন্বয়ে গঠিত হবে। কমিটির অপর তিন সদস্য হলেন:মো. সোহেল হোসাইন( আহমেদ সোহেল) ,ড. মোহাম্মদ সাফি ও
মুহাম্মদ আনিসুর রহমান ।
অন্তর্বর্তীকালীন এই কমিটি BATC-এর পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন এবং সকল নিবন্ধিত সদস্যের ঐকমত্যের ভিত্তিতে একটি সফল ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শুধুমাত্র BATC-এর নিবন্ধিত সদস্যরাই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ এবং ভোট প্রদান করার অধিকার রাখবেন।
আমরা কনভেনিং কমিটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে সম্পাদনের জন্য সর্বাত্মক সাফল্য কামনা করছি এবং একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার প্রত্যাশা করছি।