বাউফলে মাদকসেবনে বাঁধা দেয়ায় দিনমজুরকে কুপিয়ে জখম

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরোঃ পটুয়াখালীর বাউফলে মাদক সেবনে বাঁধা দেয়ায় মো. আবুল কালাম হাওলাদার (৫০) নামের এক দিনমজুরকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় আবুল কালামকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের আনজু মিস্ত্রির পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক সেবন চলছে। পুলিশ বেশ কয়েকবার ওই আস্তানায় হানাও দিয়েছে। কিন্তু মাদক সেবন বন্ধ হয়নি। শুক্রবার দুপুরে দিনমজুর আবুল কালাম হাওলাদার ওই বাড়িতে গিয়ে মাদকের আসর দেখে ক্ষুব্দ হয়ে মাদক সেবন করতে নিষেধ করেন। এ সময় সজীব, প্রিন্স, রাব্বি ও রাজুসহ ৫/৬ জন যুবক তাকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। বিষয়টি স্বীকার করে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার এনায়েন হোসেন খোকন বলেন, ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম। তিনি বলেন, ওই পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন থেকে মাদক সেবন চলছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *