বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ: ড্রেনেজ ব্যবস্থা, শিা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি

বেনাপোল প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল পৌরসভার ৩ নং নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

মঙ্গলবার (৪ জুলাই )সকাল ৭টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বেনাপোলের ঐতিহাসিক পাঠবাড়ি এলাকায় এই গণসংযোগ শুরু করেন। এসময় তিনি এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার কথা গুরুত্বসহকারে শোনেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় ইমদাদুল হক ইমদাদ ওই এলাকার দীর্ঘদিনের প্রধান সমস্যা অকার্যকর পানি নিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার স্থায়ী সমাধান এবং জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত মেরামতের জোরালো প্রতিশ্রুতি দেন।

একই সঙ্গে সমাজ সংস্কারমূলক দূরদর্শী বার্তা দিয়ে তিনি বলেন, “আমাদের প্রথম ল্য হতে হবে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠন করা। যুবসমাজকে মাদকের হাত থেকে রা করতে হবে এবং সব শিশুকে স্কুলমুখী করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আগামীতে আমি যদি এই পৌরসভার সেবা করার সুযোগ বা দায়িত্ব পাই, তবে এলাকার শিার মানোন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ নজর দেব।”

উক্ত গণসংযোগে তাঁর সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনি, পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু এবং ছাত্রদল নেতা সনিসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *