বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা থেকে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টুকে (৫০) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে কাগজপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর স্কুলপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা রা এবং অপরাধ ও সন্ত্রাস দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *