যশোর জেলা যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের বেনাপোলে ব্যাপক গণসংযোগ

বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টার সময়
গণসংযোগকালে তিনি যোগ্য প্রার্থী নির্বাচন, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন এবং পৌরবাসীর জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *