নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক আমদানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ী অভিযোগ করেন, বেনাপোল কাস্টমস হাউসে পদে পদে ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না। পণ্য খালাসের ক্ষেত্রে নির্ধারিত শুল্কের বাইরেও মোটা অঙ্কের উৎকোচ দিতে হয়। চাহিদামতো ঘুষ না দিলে নানা অজুহাতে পণ্য আটকে রাখা, জরিমানা এবং দীর্ঘসূত্রতার মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করা হয়। এই অসহনীয় পরিস্থিতির কারণে অনেক নিয়মিত আমদানিকারক বেনাপোল বন্দর ছেড়ে দেশের অন্যান্য স্থল ও নৌবন্দরের দিকে ঝুঁকছেন। এতে বৈধ পথে আমদানি বাণিজ্য সংকুচিত হয়ে পড়ছে।
বৈধ আমদানি কমার পাশাপাশি অসাধু কর্মকর্তাদের যোগসাজশে শুল্ক ফাঁকি ও নো-এন্ট্রি পণ্য পাচারের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। সম্প্রতি বেনাপোল স্থলবন্দরের ২৯ নম্বর শেড থেকে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচারের চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়ে।
এই অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় কর্তৃপক্ষ তাৎক্ষণিক প্রশাসনিক পদপে গ্রহণ করে: সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) শহীদুল ইসলাম ও তরিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। স্থলবন্দরের ২৯ নম্বর শেডের কর্মী শফিকুল ও রিপন দাসকে কোজ (প্রত্যাহার) করা হয়েছে।
বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে।
বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মতে, কাস্টমস এবং স্থলবন্দরের অভ্যন্তরীণ সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। গুটি কয়েক দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর অপতৎপরতার কারণে সরকার যেমন শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যও মারাত্মকভাবে তিগ্রস্ত হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে ঘুষ-দুর্নীতি বন্ধ করা না গেলে আগামী মাসগুলোতে রাজস্ব ঘাটতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।