বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এ  শহিদ আলীকে আহবায়ক ও আসাদুল ইসলামকে যুগ‏¥ আহবায়ক করে ৫ সদস্য বিষিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার সময় আসাদুল ইসলামের সভাপতিত্বে ৯২৫ শ্রমিক ইউনিয়নের মিলানায়তনে বিশেষ এ আহবায়ক কমিটি গঠন এর সভা অনুষ্ঠিত হয়।

আগামি ২১ ডিসেম্বর ২০২৪ ত্রি-বার্ষিক সাধারন নির্বাচনের জন্য ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার  গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো:Ñ মো: তবিবর রহমান, ইছাহক ও হারুন অর রশিদ। নির্বাচন পরিচালনার জন্য কমিটিতে থাকবে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম আতিকুজ্জামান সনি, নির্বাচন কমিশনার মোহাম্মাদ আলী ও রেজাউল ইসলাম।

উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন, বেনাপোল পোর্ট থানা ওসি  মোঃ রাসেল নিয়া, শ্রমিক নেতা আসাদুল ইসলাম, শহিদুল ইসলাম ট্র্রান্সপোর্ট মাীলক সমিতির সভাপতি  একে এম আতিকুজ্জামান সনি, শ্রমিক নেতা মাকসুদুর রহমান রিন্টু রায়হানুজ্জামান দীপু, ইছাহক মিয়া ও আবুল কাশেম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের কর্মকতা খুলনার গণেশ চন্দ্র বসু, বিভাগীয় শ্রমদপ্তর খুলনার মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা  সহ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *