মহাদেবপুরে জলবায়ু পরিবর্তনজনিত খরা মোকাবেলা বিষয়ক কর্মশালা

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জলবায়ু পরিবর্তনজনিত খরা মোকাবেলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউএনও’র সভাকক্ষে সোসাইটি ফর সোসাল সার্ভিস(এসএসএস)এর কর্মশালার মুখ্য বিষয় ছিলো জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি,কৃত্রিম উপায়ে ভূ-গর্ভস্থ পানির স্তর পুন:ভরণ,পুকুর ও খাল পুণ:খনণ এবং খরা-সহিষ্ঞু ফসলের চাষ সম্প্রসারণ। ওই প্রকল্পের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পালের সভাপতিত্বে প্রকল্পের সমন্বয়কারীর কাজী নুরুল হকের  উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও কামরুল হাসান সোহাগ।
বিশেষ অতিথি হিসাবে সরকারি কমিশনার (ভূমি) রিফাত আরা,কৃষি অফিসার কৃষিবীদ হোসাইন মোহাম্মদ এরশাদসহ চেয়ারম্যান,সাংবাদিক ও সরকারি কর্মকর্তাগণ। উল্লেখ্য এই প্রকল্পের আওতায় মহাদেবপুরের সাতটি ইউনিয়ন, মহাদেবপুর সদর,হাতুড়,খাজুর,চান্দাশ,রাইগাঁ,চেরাগপুর ও ভীমপুর ইউনিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *