মোহাম্মদ আককাস আলী, মহাদেবপুর প্রতিনিধি :
বৃহস্পতিবার (১৩জুন) সকাল ১০ দশটায় তোহা আইসিটি কেয়ারের উল্লাস একাডেমী কেয়ারের আয়োজনে নওগা সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বি এম ইউ জে) নওগাঁ জেলা শাখার সভাপতি ও নওগাঁ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন, আজমাউল হক শিমুল প্রতিষ্ঠাতা ও পরিচালক আইকন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। খোরশেদ আলম বলেন,হতাশা রোধে যুব ও তরুণ সমাজের জন্য নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতিচর্চা, বই পড়ার দিকে উদ্বুদ্ধ করতে হবে। সর্বোপরি যুব ও তরুণ সমাজের মনে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার প্রচেষ্টা চালাতে হবে। তার পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণ করতে পারলে মাদকের করালগ্রাস থেকে যুব ও তরুণ সমাজ রক্ষা পাবে বলে মনে করেন।