মহাদেবপুরে মডার্ণ আইডিয়াল কিন্ডারগার্টেন এর ভালো ফলাফল উত্তীর্ণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মডার্ণ আইডিয়াল কিন্ডারগার্টেন এর ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় প্লে শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত যারা ১ম থেকে তৃতীয় হয়েছে তাদের মধ্যে উৎসাহ বৃদ্ধির জন্য ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়েছে।
মডার্ণ আইডিয়াল কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক রঞ্জন চক্রবর্তী ওইসব বিজয়ী কচিকাঁচা শিক্ষার্থীদের হাতে উৎসাহমূলক ক্রেস্ট পুরস্কার বিতরণ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অফিস সহকারী সিতাংশু কুমার বিশ্বাস, শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *