খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি মাগুরার শ্রীপুর থানা পুলিশের আয়োজনে আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্ট কাপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪-ফেব্রুয়ারী) রাতে শ্রীপুর থানা চত্বরে উপজেলাধীন ৮ টি ইউনিয়ন, শ্রীপুর থানা ও মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের খেলা।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম-সেবা (বার)। এসময় তিনি আগত অথিতিদের নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এবং খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব ও সুফল নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর মোল্লা, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস প্রমুখ।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় শ্রীকোল ইউনিয়ন টিম মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্রীকোল ইউনিয়ন টিমের খেলোয়াড়েরা হলেন মিরাজ মিয়া ও মেহেরাজ মিয়া। খেলা পরিচালনা করেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম। টুর্নামেন্টে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠান সঞ্চালন করেন শ্রীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্র।