!! হৃদয়ে এর স্থান !!
কবি — এম. এ আউয়াল
ভালোবাসা বড়ই কঠিন
হৃদয়ে এর স্থান,
শরীর দিয়ে নয় তুলনা
হয় তার অপমান!
রুপ যৌবন মজার খেলা
খানিক আকর্ষণ,
একে অন্যের জীবন সাথী
আছে প্রয়োজন!
সবার জন্যই ভালোবাসা
জীবের পরিচয়,
মানব ধর্মের শ্রেষ্ঠ পন্থায়
হয়েছে তার জয়!
মহা বিশ্বের মালিক যিনি
মানব খেলা তাঁর,
ঐশ্বরিক এ মানব খেলায়
খুশী পরোয়ার!♥