মাদক ও ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

খন্দকার নজরুল ইসলাম মিলন, মাগুরা প্রতিনিধ :  মাগুরার শ্রীপুরে মাদক ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। ১০ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয় বলে জানায় থানা পুলিশ।
শ্রীপুর থানা পুলিশ এক প্রেস বিফ্রিংয়ে জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে শ্রীপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে ওয়াপদা মোড় হতে আসামী ১. শহিদুল ইসলাম (৪০), পিতা-মৃত জহুরুল ইসলাম সাং-চর খাজুরা, থানা ও জেলা-ঝিনাইদহ ব্যক্তিকে ৩০০ (তিন শত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।এবং একই দিনে শ্রীপুর থানা এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামী ২. শাজাহান মিয়া (৪০), এনটিসি-৮৮/২৩, ৩.  ফিরোজ হোসেন (৪০), এনজিআর-১৩/২৩, ৪.  সবুর খান (৩০), জিআর-২৪২/২৩, ৫. শাহিনা খাতুন (৪৫), সিআর-২৪৪/২৩, ৬. অনিক হাসান (৩২), জিআর-১৮৫/২২, ৭. তরিকুল ইসলাম (৪০), এনজিআর-১৩/২৩, ৮.  শাহ আলম ফলা (৪০), জিআর-৩৫/২২, ৯. জীবন খা (৩০), এনটিসি-৮৪/২৩, ১০. ফিরোজ হোসেন মনু (৪০), অর্থজারী-১৮৩/১৭, ১১. রোজিনা খাতুন (২৮), জিআর-১৮৫/২২, কে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। আইন শৃংখলা রক্ষায় পুলিশ সুপার মাগুরার নির্দেশে এই অভিযান চলমান থাকবে।
শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ কাঞ্চন কুমার জানান, মাগুরা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার চর খাজুরা গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলামকে ৩০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এছাড়াও শ্রীপুর থানা অধীনস্ত বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ জনকে আটক করে থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার ভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *