মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উলসী খাল খনন উদ্বোধন উপলক্ষে মফিকুল হাসান তৃপ্তির পরিদর্শন

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: শার্শা আগামী ২৭ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঐতিহাসিক উলসী খাল খনন কর্মসূচি উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে এবং কর্মসূচির প্রস্তুতি তদারকি করতে আজ (১৭ এপ্রিল) বেলা ১ টার সময় শার্শার উলসী এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

​পরিদর্শনকালে মফিকুল হাসান তৃপ্তি খালের বর্তমান অবস্থা এবং খনন কাজের প্রাথমিক ধাপগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন:

​”শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে খাল খনন বিপ্লব শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় জননেতা তারেক রহমান আবারও কৃষকের মুখে হাসি ফোটাতে এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে উলসী খাল খননের এই মহতী উদ্যোগ নিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,বেনাপোল পৌর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আসাদ  প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *