মে মাসে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা :  নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ার এর ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ।

৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন রকি আলিয়ান, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাঈদ ও নুরুল আজিম। গত ৩১ মার্চ ২০২৬, বুধবার ,নিউইয়র্কের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত লায়ন্স সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জেএফএম রাসেল ও সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর সেকেন্ড ভাইস গভর্নর শাহ নেওয়াজ।

জানা গেছে, মে মাসের তৃতীয় সপ্তাহে ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ইতোমধ্যেই তিনজন প্রার্থী আগ্রহ প্রকাশ করেছেন—বর্তমান সভাপতি জেএফএম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী ও সিনিয়র লায়ন এসএম আলম ।যিনি গত বছরও একই পদে নির্বাচন করেছিলেন। সাধারণ সম্পাদক পদে লড়বেন বর্তমান কোষাধ্যক্ষ ও সানম্যান গ্লোবাল মানিট্রান্সফার এর সিইও মাসুদ রানা তপন, যার বিপরীতে নির্বাচনে অংশ নেবেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমএন হায়দার মুকুট।

নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য সংখ্যা দুই শতাধিক, এবং ক্লাব সদস্যদের রিনিউয়াল ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *