মুসলিমনগরে সন্ত্রাস-চাঁদাবাজি, কিশোরগ্যাং ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন, আলোচনা ও মানববন্ধন শেষে মাদকেরআস্তানা ভেঙে দিল এলাকাবাসী

ইঞ্জিনিয়ার জাকির আহমদ, প্রতিবেদক নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের মুসলিমনগর নয়াবাজারে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিতহয়েছে। মানববন্ধন শেষে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েএকটি মাদকের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেন মানববন্ধনেঅংশ নেওয়া এলাকাবাসী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুসলিমনগরনয়াবাজার এলাকায় সাত ভাই মার্কেট ও হাজী আব্দুলবারেক সুপার মার্কেট কমিটির উদ্যোগে এ মানববন্ধনঅনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমেআলোচনা পর্ব শুরু হয়। কোরআন তেলাওয়াত করেনমোহাম্মাদ ইসমাইল।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটিশান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধগড়ে তোলা প্রয়োজন। এসব অপরাধের বিরুদ্ধে স্থানীয়বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকেঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজমাওলানা আব্দুল মোমিন, সভাপতি, নারায়ণগঞ্জ শ্রমিককল্যাণ ফেডারেশন ও প্রচার ও মিডিয়া সম্পাদক, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর।

এ সময় আরও বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি; মো. আবুল কাশেম, সাবেকসভাপতি, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়; আব্দুলবাতেন বাদল, সাবেক সভাপতি, মুসলিমনগর আদর্শপাঠাগার; মো. আলম মোল্লা, সহ–সভাপতি, নয়াবাজারজামে মসজিদ; মো. ইসমাইল, সভাপতি, বারেক সুপারমার্কেটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর নাকরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেপরিবার, ব্যবসায়ী সমাজ ও স্থানীয় বাসিন্দাদেরসম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এসবঅপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বানজানান তারা।

মানববন্ধনে “আসুন আমরা সবাই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই”—এমনআহ্বান জানানো হয়।

আলোচনা ও মানববন্ধন শেষে মাদকের বিরুদ্ধে প্রতিবাদজানিয়ে স্থানীয় একটি কথিত মাদকের আস্তানা ভেঙেগুঁড়িয়ে দেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী। এসময় মাদকের স্পট ভাঙার পর বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েওঠে পুরো এলাকা।

এলাকাবাসীর দাবি, মুসলিমনগরকে মাদক, সন্ত্রাস ওকিশোর গ্যাংমুক্ত করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়েতুলতে হবে। তারা মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিকউদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাওউপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইমান হোসেন, সাত ভাইসুপার মার্কেট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. মফিজুল ইসলাম স্বপন।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও বিভিন্নশ্রেণি–পেশার মানুষ অংশ নেন। বক্তারা মুসলিমনগরএলাকায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেসবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *