নওগাঁয় ঝটিকা মিছিলের পস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ জন নেতা-কর্মী আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ১১ জন নেতা ও কর্মীকে স্থানিয় বিএনপি ও ছাত্রদলের সহযোগীতায় আটক।
শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুর সোয়া ২টারদিকে নওগাঁ টু রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বলিহার ব্রীজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। সংবাদের তথ্য সংগ্রহকালে আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আটককৃতরা নওগাঁর বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানায়। এব্যাপারে নওগাঁ জেলা ছাত্র দলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, আমরা জানতে পারি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীলীগ এর নেতা-কর্মীরা জড়ো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ছাত্র দলের নেতা-কর্মীরা বলিহার ব্রীজ এলাকায় অবস্থান নেয় এবং স্থানিয় বলিহার ও ভীমপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সহযোগীতায় মিছিল করার পস্তুতিকালে তাদের ঘেরাও করে আটক করা হয়।
খবর পেয়ে ডিবি পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে আটককৃতদের ডিবি হেফাজতে নেয়। এব্যাপারে ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) হাসিবুল্লাহ হাবিব জানান, খবর পেয়ে ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থল বলিহার ব্রীজ এলাকায় পৌছে ১১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আটককৃতদের জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *