যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সহিদুল ইসলাম (মুকুল), কুষ্টিয়া: ১৬ই ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে আগামী ২৫শে ফেব্রুয়ারির যুব সমাবেশকে সামনে রেখে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়।

চাঁদ গ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মসফের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কারিবুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা। সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, রেলবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের নেতা আবু দাউদ, চাঁদ গ্রাম ইউপি আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জামাতের প্রতিহত করতে আগামী ২৫ শে ফেব্রুয়ারি উপজেলা যুবলীগের যুব সমাবেশকে সাফল্যমন্ডিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *