নিজস্ব সংবাদদাতা, রুমা: বান্দরবানের রুমায় মসজিদ, খ্রীষ্টীয়ান চার্চ ও বৌদ্ধ বিহারসহ চার কোটি পাঁচ লক্ষ টাকার ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক সাতটি প্রকল্পের নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শনিবার (১৮ফেব্রুয়ারী) সকাল ১১ টায় রুমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই সাতটি প্রকল্পের কাজ ভিত্তি প্র প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এইসব কাজগুলোর মধ্যে ছিল- এক কোটি ৫০ লক্ষ টাকার ব্যয়ে রুমা বাস টার্মিনাল নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন, ৫০ লক্ষ টাকার ব্যয়ে বেথেল পাড়া ইসিসি চার্চের জুনিয়র সানডে স্কুল নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন, ৫০ লক্ষ টাকার ব্যয়ে পর্যটন স্পট মুনলাই পাড়া মালটিপার্পাস সেন্টার নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন, ৩৫ লক্ষ টাকার ব্যয়ে ছাইপো পাড়া বৌদ্ধ বিহার নির্মান কাজ ভিত্তি প্রস্তর স্থাপন, ৪০লক্ষ টাকার ব্যয়ে জাইঅন পাড়া ইসিসি চার্চ নির্মাণ কাজ ভিত্তি প্রস্তর স্থাপন। এছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৫০ লক্ষ টাকার ব্যয়ে পর্যটন স্পট বগালেকে মসজিদ নির্মাণ ও ৩০লক্ষ টাকার ব্যয়ে গালেঙ্গ্যা ইউনিয়নের ডলুঝিরু মুখ বৌদ্ধ বিহার নির্মাণ কাজ ভিত্তি প্রস্তর স্থাপন প্রকল্প।
উপজেলা পরিষদের আয়োজিত পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ও পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন জঙ্গী-সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবেনা। সন্ত্রাসী ও সহযোগী উভয়ে সমান অপরাধী। সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়ে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাসী দমণে সেনাবাহিনীর কাজে সহযোগিতা প্রদানের জন্য সবার প্রতি আহবান জানান পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
তিনি বলেন রুমা এক সময় খুব শান্ত ছিল, কিন্তু সম্প্রতি সকাল বিকাল পত্রিকা পাতা খুললে দেখতে পায়- খুন, সন্ত্রাসীর চাঁদাবাজি আর অপহরন। এটা খুব খারাপ অবস্থা। এসব সন্ত্রাসীর কাজ বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছারুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ইয়াছিন আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম, ক্যসাপ্রু, তিংতিংম্যা ও রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী স্থানীয় আওয়ামী লীগ ও তার অংগসংগঠন সমূহের নেতৃবৃন্দ ও ভিজিডি উপকারভোগী দুঃস্থ নারীরা উপস্থিত ছিলেন। এসময় ২০২৩-২০২৪ চক্রের তালিকাভুক্ত ভিজিডি কার্ড উপকারভোগী দুঃস্থ ১৫৯৬ জন নারীদের মাঝে কার্ড বিতরণ উদ্বোধন করেন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পাঁচ পরিবারকে জমি দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন। পরে রুমা সদরে বেথেল পাড়া নিবাসী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বমের ছেলে শুভ বিবাহের সামাজিক অনুষ্ঠানে যোগ দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।