শার্শার ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি
শার্শা উপজেলার ১১ নং নিজামপুর  ইউনিয়নে বাংলাদেশ জাতিয়তাবাদি দল (বিএনপি)’র ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।  ধারাবহিক এ ইফতার মাহফিল এর আয়োজন করে  নিজামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এর আয়োজনে।  ইফতার অনুষ্ঠানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি এবং শার্শা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আবুল হাসান জহির এবং সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন।
নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়  মাঠে (২০ মার্চ ) বিকাল ৫ টার সময় আলোচনা শেষে  এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ল্েয বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকাতে হবে। আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করব না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং  তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তুলব।

শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, আজ ফ্যাসিষ্ট হাসিনার বিদায় হয়েছে শুধু তার আচারনে,  লুটপাট, গুম, হত্যার কারনে।  হাসিনা এদেশের মানুষের উপর অন্যায় অত্যাচার মামলা হামলা জুলুম নির্যাতন করেছেন দীর্ঘ ১৬ টি বছর।   তার শাসন আমলে এদেশের মানুষ ভয়ে মুখ খুলতে পারত না। তার সন্ত্রাসী বাহিনী গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়  বিএনপি নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন এবং চাঁদা আদায় করেছে। চাঁদার জন্য অনেক জায়গায় খুন করতেও তারা দ্বিধাবোধ করে নাই। তাই জাতিয়তাবাদি দলের সকল নেতা কর্মীকে শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানের আদর্শকে অনুকরন করতে হবে। যারা আওয়ামীলীগের দ্বারা এলাকার অত্যাচারীত, নিপিড়িন এর শিকার তাদের সহ  দরিদ্র অসহায় মানুষকে সাহায্য সহানুভুতি করতে হবে। সকল এর কাছে বিএনপির গ্রহন যোগ্যতা থাকতে হবে। যদি আমরাও ওই ফ্যাসিষ্ট হাসিনার মত একই কাজ করি তাহলে আমারাও জনবিচ্ছিন্ন হয়ে পড়ব। তিনি আরো বলেন, সাধারণ মানুষদের বলেন,আসুন, আমরা সবাই একসঙ্গে দেশের শান্তি,গণতন্ত্র ও জনগণের অধিকার রায় কাজ করি।

উক্ত ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,যুগ্ন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আঃ মজিদ,সহ সভাপতি শাফাউদ্দিন শাফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন,অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী,উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাদাদুল হক ইমদা,মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার,উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাস,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক রুহুল আমিন,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি,সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী,পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মফিজ, সাধারণ সম্পাদক আব্দুল কাদের,লণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন,সাধারণ সম্পাদক শামছুর রহমান,বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি অলিয়ার সদ্দার, সাধারণ সম্পাদক জব্বার সরদার, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,
শার্শা উপজেলা ছাত্রদল আহবায়ক শরিফুল ইসলাম চয়ন,শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক সহ শার্শা উপজেলা বিএনপির সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক  এবং বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

মোঃ আনিছুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *