সীমান্তে বিজিবি’র সফল অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ আটক

বেনাপোল প্রতিনিধি: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ অগ্রভূলাট বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে। সোমবার ( ২০ জুলাই)  এ অভিযান চালানো হয়।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ টহল পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী দল গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ এই নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই আজকের এই চালানটি আটক করা সম্ভব হয়েছে।

অধিনায়ক আরও দৃঢ়তার সাথে উল্লেখ করেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং মাদক নির্মূলে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। চোরাচালানকারীদের দৌরাত্ম্য রুখতে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *