স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন-মীরসরাই উপজেলার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর নতুন কার্যনির্বাহী কমিটির মোঃ ফেরদাউস আলম কে সভাপতি ও সাংবাদিক মোঃ জে আর জিতু কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি ২০২৩ সালে সাধারণ সভায় বিগত কার্যনির্বাহী কমিটি কে বিলুপ্ত ও দু (২) বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও নতুন কমিটির নির্বাচিত হয়েছেন সহ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক (১) নুরুল আবছার ভূঁইয়া রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মোঃ আজমল হুদা, সাংগঠনিক সম্পাদক তারিফুল ইসলাম তারিফ, অর্থ বিষয়ক সম্পাদক লকিয়তুর রহমান নিশান, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ তানভীর হোসেন রুমন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিদুল হক ইমু, সমাজকল্যাণ ও ধর্মীয় বিষয়ক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, যুব,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এমদাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আবু ছালেক মিয়াজী, মোঃসজিব।

কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পুনাঙ্গঁ কমিটি ঘোষণা করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *