কালের সংবাদ ডেস্কঃ আইন মন্ত্রণালয়ে এসেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে এখনো ফাইলটি তার হাতে পৌঁছায়নি বলে জানান মন্ত্রী। গতকাল ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, আমি জানতে পেরেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ভাই একটা আবেদন করেছেন তার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য। আইন মন্ত্রণালয়ের মতামতের পর ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।
১৯ মার্চ অভিযোগ গঠনের শুনানি : শুনানির জন্য ১৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন।