হরতাল প্রতিহত করতে রাজপথে নুরুজ্জামান বিশ্বাস এমপি

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি: বিএনপির ঢাকা  সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল প্রতিহত করতে ঈশ্বরদীর রাজপথে শক্ত অবস্থান নিয়েছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

রবিবার ২৯ অক্টোবর সকাল থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির ঢাকা হরতাল প্রতিহত করতে ঈশ্বরদীর বাজার এলাকা সহ জন গুরুত্বপূর্ণ স্থানে রাজপথে শক্ত অবস্থান নিয়েছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
এই হরতালের তেমন কোন প্রভাব ঈশ্বরদী শহরে লক্ষ্য করা যায়নি। দোকান পাট খোলা ছিলো যান চলাচল ছিলো স্বাভাবিক। তবে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাইনি। বিএনপির নেতাকর্মীদেরও হরতালের সমর্থনে রাজপথে  দেখা যায়নি।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *