মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা অন্তর্ভূক্ত দিওড় ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এমপি শিবলী সাদিক দিনাজপুর-৬ এর দিকনির্দেশনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃমালেক মন্ডলের নিজ অর্থায়নে নগদ অর্থ ও বস্ত্র বিতারণ করা হয়েছে।সোমবার (২৩ অক্টোবর)সন্ধ্যা থেকে ৪ নং দিওড় ইউনিয়ন পূজা মন্ডবগুলোতে সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন হচ্ছে কিনা সেটি প্রতিটি মণ্ডবে সরাসরি গিয়ে পরিদর্শন করেন ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আঃ মালেক মন্ডল এবং গরিব অসহায় দুস্থ অবহেলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও (বস্ত্র) শাড়ী,লুঙ্গী নিজে উপস্থিত থেকে বিতারণ করেন।
এক শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান আঃমালেক মন্ডল বলেন,প্রতি বছরের ন্যায় আমি দিওড় ইউনিয়নের সকল পূজা মন্ডব পরিদর্শন সহ এই শারদীয় দুর্গোৎসবে সকলের সঙ্গে সুখ দুঃখ ভাগাভাগি করতে এসেছি,সেই সঙ্গে আমার নিজ তহবিল হতে আপনাদের জন্য সাধ্য অনুযায়ী পূজা কমিটির জন্য নগদ অর্থ ও শারদীয় শুভেচ্ছা উপহার কিছু শাড়ী,লুঙ্গী আছে আপনারা নিয়ে যাবেন এবং দিনাজপুর-৬ আসনের মানবিক এমপি শিবলী সাদিক মহোদয়ের জন্য,আমার জন্য,দোয়া করবেন আমি যেনো আপনাদের উপস্থাপিত দাবি অনুযায়ী মন্দির গুলোর উন্নয়নে সার্বিক সহযোগিতা করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন,প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মুক্তার হোসেন (৪ নং ওয়ার্ড),মোঃরবিউল ইসলাম(৬ নং ওয়ার্ড) মোঃআজগর আলী (৭ নং ওয়ার্ড) আরিফুন্না(৭,৮,৯ নং ওয়ার্ড) আজগর আলী (২ নং ওয়ার্ড)সহ ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড সভাপতি আজিজুল,সাধারণ সম্পাদক মোঃ মামিনুর রশিদ,ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক মোহাদ্দেক হোসেন (রনি) এবং গ্রাম পুলিশ, ও স্থানীয় সম্মানিত ব্যক্তি বর্গ প্রমুখ।
উল্লেখ্য দিওড় ইউনিয়নের শালঘরিয়া কালি মন্দিরের সভাপতি শ্রীমতি চায়না শাহা,দূর্গা মন্দিরের সভাপতি শ্রী:কালিপদ সরকার,দিওড় হিন্দুপাড়া দুর্গা মন্দিরের সভাপতি শ্রীঃগঙ্গাদাস সাধারণ সম্পাদক শ্রী:রবিদাসের হাতে নগদ অর্থ এবং মোট ৪৫ জন পরিবারের মধ্যে শারদীয় শু়ভেচ্ছা উপহার-শাড়ী,লুঙ্গী বিতারণ করেন চেয়ারম্যান আঃমালেক মন্ডল।