বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হয়েই গ্রেফতার হলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১২।
মহিলাদল নেত্রী নাজমা আকতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নাজমা আক্তার বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রলিতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলার আসামি। ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্য মিথ্যা মামলা দিয়ে নাজমাকে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর কাউকে গ্রেফতার করা প্রহসনের শামিল।
এ বিষয়টি কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপি, যুবদল ,ছাত্রদল,মহিলাদল,স্বেচ্ছাসেবকদ